কলাপাড়ায় বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোশাররফ

হোম » শিক্ষা » কলাপাড়ায় বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোশাররফ
মঙ্গলবার ● ৫ মে ২০২৬


 

কলাপাড়ায় বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোশাররফ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার্থীরা আরও উন্নত ও আধুনিক পরিবেশে পাঠদানের সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল কবির, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহিদ মাতুব্বর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদসহ অনেকে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল মুন্সী এবং সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষক মোস্তফা জামান সুজন।

 

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৪১ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ