মেহেন্দিগঞ্জে কালবৈশাখীতে নিখোঁজ দুই জেলের একজনের মরদেহ উদ্ধার

হোম » জেলে-মৎস্য » মেহেন্দিগঞ্জে কালবৈশাখীতে নিখোঁজ দুই জেলের একজনের মরদেহ উদ্ধার
মঙ্গলবার ● ৫ মে ২০২৬


 

মেহেন্দিগঞ্জে কালবৈশাখীতে নিখোঁজ দুই জেলের একজনের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

কালবৈশাখী ঝড়ে বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া জেলে সিপন মালথিয়া (২০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে বাহেরচর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় জেলেরা। এর আগে গত ২ মে মেঘনা নদীতে কালবৈশাখীর ঝড়ে তাদের মাছধরা নৌকাডুবির ঘটনায় ২ জেলে নিখোঁজ ছিলেন।

 

স্থানীয় জেলে মোসলেম মাঝি জানান, গত ২ মে বিকেলে দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে নৌকাডুবির ঘটনায় সিপন মালথিয়া ও জুয়েল সরদার নামে দুই জেলে নিখোঁজ হন। প্রশাসন ও স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি চালালেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

 

নিহত সিপন মালথিয়া মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আলম মালথিয়ার ছেলে।

 

এ বিষয়ে সেখানকার নৌ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৯:০৮ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ