গৌরনদীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রভাষক ফকরুল আলমের মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

হোম » শোক/মৃত্যুবার্ষিকী » গৌরনদীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রভাষক ফকরুল আলমের মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক
সোমবার ● ৪ মে ২০২৬


 

প্রভাষক মো. ফকরুল আলম মিয়া

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল) 

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ডাসার সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. ফকরুল আলম মিয়া (৫২) আর নেই।

 

ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার রাতে উপজেলার কটকস্থল গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়কও ছিলেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুছুর রহমান, ডাসার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডাসার সৈয়দ আতাহার আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ।

 

শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৯:০৫:৪৮ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ