ঝালকাঠি সদর হাসপাতালে ড্রেনে মিলল মানবভ্রূণ

হোম » ঝালকাঠী » ঝালকাঠি সদর হাসপাতালে ড্রেনে মিলল মানবভ্রূণ
রবিবার ● ৩ মে ২০২৬


ঝালকাঠি সদর হাসপাতালে ড্রেনে মিলল মানবভ্রূণ

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের পাশের ড্রেন থেকে একটি মানবভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ মে) দুপুরে স্থানীয়দের নজরে এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্রূণটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের জরুরি বিভাগের পাশের ড্রেনের ওপর ভ্রূণটি পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি কন্যাশিশুর ভ্রূণ। গর্ভকাল আনুমানিক চার থেকে পাঁচ মাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, উদ্ধার হওয়া মানবভ্রূণটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

 

বাংলাদেশ সময়: ২১:৩০:১৯ ● ৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ