সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

হোম » সর্বশেষ » সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
রবিবার ● ৩ মে ২০২৬


সংগৃহীত ছবিসাগরকন্যা প্রতিবেদক, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৮ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

রবিবার (৩ মে) সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া চারজন হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার সুরুজ আলী (৬০), মুন্নি বেগম (৩৫), সিলেটের জালালাবাদ এলাকার বদরুল (৩০) এবং ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত শনাক্ত করা যায়নি।

আহতরা হলেন- আলমগীর (৩২), তোরাব উল্লাহ (৬০), রামিন (৪০), আফরোজ মিয়া (৪০), রাজু আক্তার (২৫), হাফিজা বেগম (৩০) ও রাজা মিয়া (৪৫)।

পুলিশ জানায়, সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। গুরুতর আহত আরও ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৭:০৭ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ