নাজিরপুরে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি দুলালকে সংবর্ধনা

হোম » পিরোজপুর » নাজিরপুরে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি দুলালকে সংবর্ধনা
শনিবার ● ২ মে ২০২৬


নাজিরপুরে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি দুলালকে সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুরে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় জেলার কৃতি সন্তান ও বিশিষ্ট আইনজীবী মিজানুর রহমান দুলালকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার শেষ বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, মিজানুর রহমান দুলালের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো পিরোজপুরবাসীর গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে মিজানুর রহমান দুলাল বলেন, আমি পিরোজপুরের সন্তান হিসেবে সবসময় এই জেলার মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছি। এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে নাজিরপুর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:২৩:৪৭ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ