গৌরনদীতে উপজেলা ও পৌর বিএনপির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

হোম » বরিশাল » গৌরনদীতে উপজেলা ও পৌর বিএনপির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
রবিবার ● ২২ নভেম্বর ২০২৬


গৌরনদীতে উপজেলা ও পৌর বিএনপির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিতসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।

 

সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন এবং পৌর বিএনপির ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।

 

বীর মুক্তিযোদ্ধা ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। মাঠের রাজনীতিতে বিরোধী শক্তির রাজনৈতিক কর্মকাণ্ড মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক অঙ্গনে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৩:২৭




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ