ভোলায় দুই ‘রাজা ইলিশ’ বিক্রি ১০ হাজার টাকায়

হোম » জেলে-মৎস্য » ভোলায় দুই ‘রাজা ইলিশ’ বিক্রি ১০ হাজার টাকায়
শনিবার ● ২ মে ২০২৬


 

ভোলায় দুই ‘রাজা ইলিশ’ বিক্রি ১০ হাজার টাকায়

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা নদীতে ধরা পড়েছে দুটি বড় আকৃতির ‘রাজা ইলিশ’। মোট দুই কেজি ৭০০ গ্রাম ওজনের মাছ দুটি স্থানীয় মাছঘাটে ১০ হাজার টাকায় বিক্রি করেছেন জেলে ইউসুফ মাঝি।

 

শুক্রবার (১ মে) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছঘাটে মাছ দুটি কিনে নেন আড়তদার মো. মনজু ইসলাম। একই সঙ্গে ওই জেলের ধরা ছোট আকারের আরও বেশ কিছু ইলিশ ২৫ হাজার টাকায় বিক্রি হয়।

 

ইউসুফ মাঝি জানান, সকালে মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে জাল ফেলতেই দুটি বড় আকারের রাজা ইলিশসহ বেশ কিছু ছোট ইলিশ ধরা পড়ে। পরে ঘাটে নিয়ে গেলে বড় দুটি ইলিশ ডাকে ১০ হাজার টাকায় বিক্রি হয়।

 

আড়তদার মনজু ইসলাম জানান, মাছ দুটি কিনে মোকামে ১২ থেকে ১৪ হাজার টাকায় বিক্রি করা সম্ভব হবে।

 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, টানা দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় নদীতে বড় আকারের ইলিশের উপস্থিতি দেখা যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে সংরক্ষণ অভিযান সফল হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০৫:১৩ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ