মহিপুরে র্যালি-আলোচনায় মহান মে দিবস পালন
হোম »
পটুয়াখালী »
মহিপুরে র্যালি-আলোচনায় মহান মে দিবস পালন

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে মহিপুর থানা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মহিপুর বাজার এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
র্যালি শেষে মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্রের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সিকদারের সঞ্চালনায় স্থানীয় বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম সর্দার, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ূব আকন ফিরোজ এবং মহিপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা অংশ নেন।
বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মজুরি বৈষম্য দূরীকরণ ও শ্রমিক কল্যাণে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও জানান।
পরিশেষে শ্রমজীবী মানুষের উন্নয়ন ও অধিকার সুসংহত করার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:০৮:৫২ ●
৪৬ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)