বেনাপোল-পেট্রাপোল বন্দরে তিনদিন পর আমদানি-রপ্তানি চালু, স্বাভাবিক যাত্রী যাতায়াত
হোম »
খুলনা »
বেনাপোল-পেট্রাপোল বন্দরে তিনদিন পর আমদানি-রপ্তানি চালু, স্বাভাবিক যাত্রী যাতায়াত

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
তিনদিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে এবং স্বাভাবিক হয়েছে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। এতে বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও যাত্রী পারাপার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বন্দর সংশ্লিষ্টরা জানান, পশ্চিমবঙ্গের ৩৩টি বিধানসভা কেন্দ্রে ২৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সীমিত রাখা হয় মানুষ ও যানবাহন চলাচল।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে, যেমন রোগীদের জন্য যাত্রী পারাপারে আংশিক ছাড় ছিল।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন বলেন, সকাল থেকে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক হয়েছে এবং পাঁচ শতাধিক যাত্রী পারাপার করেছে। তিনদিনের ক্ষতি পুষিয়ে নিতে বন্দরে এখন দিন-রাত লোড-আনলোড কার্যক্রম চালু রাখা হবে বলে বন্দর ও কাস্টমস সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪:০৪:৫৩ ●
৩৪ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)