গলাচিপায় স্ত্রীর সঙ্গে মনমালিন্যে যুবকের আত্মহত্যা

হোম » পটুয়াখালী » গলাচিপায় স্ত্রীর সঙ্গে মনমালিন্যে যুবকের আত্মহত্যা
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামে স্ত্রীর সঙ্গে মনমালিন্যের জেরে হাসান হাওলাদার (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোররাত প্রায় ৪টার দিকে নিজ বাড়ির পরিত্যক্ত ঘরে মাছ ধরার জাল দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাসান হাওলাদার একই গ্রামের মস্তফা হাওলাদারের ছেলে। গত কয়েক দিন ধরে তার স্ত্রী হালিমার সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বের হয়ে যান এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন।

 

শুক্রবার ফজরের নামাজের সময় তার বাবা বাড়ির পরিত্যক্ত ঘরে হাসানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫:১০:২৮ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ