সর্বশেষ
গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ

হোম » বরিশাল » গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরির, থানায় অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সোলাইমান ভিলা নামের একটি ভাড়া বাসায় তালা ভেঙে প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ ১৬ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

জানা গেছে, ওই বসত ঘরের মোঃ আনিচুর রহমান একটি এনজিওতে কর্মরত থাকায় ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। এ সুযোগে চোরচক্র ঘরের দরজা ও জানালার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

 

ভুক্তভোগীরা জানান, আজ বৃহস্পতিবার বাসায় ফিরে তারা ঘরের দরজা খোলা ও ভেতরের সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খোঁজ নিয়ে দেখা যায়, আলমারিতে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল বলেন, ‘অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৮ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ