সর্বশেষ
মেহেন্দিগঞ্জে জব্দকৃত জাটকা বিতরণে দীর্ঘসূত্রতায় প্রশ্নের মুখে মৎস্য অধিদপ্তর মহিলা দল নেত্রীর স্বামীকে ঘিরে বিতর্ক কলাপাড়ায় আওয়ামী লীগ অফিসের তালা ভেঙে দখলের অভিযোগ ঝিকরগাছায় ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারি আটক আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিক্ষোভ, মানববন্ধনে কঠোর পদক্ষেপের দাবি সাংবাদিকদের উদ্বেগ গৌরনদীতে মাদকসহ গ্রেফতারের খবর প্রকাশ করায় নারীর হুমকি ঝালকাঠিতে হামের উপসর্গ বাড়ছে, ২৪ ঘণ্টায় লক্ষণ নিয়ে ভর্তি ১৪ শিশু বরিশালে হাম আতঙ্ক বাড়ছে: ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, হাসপাতালে রোগীর চাপ মোংলায় মাহে আলম হত্যা: ৩য় মৃত্যুবার্ষিকীতে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিক্ষোভ, মানববন্ধনে কঠোর পদক্ষেপের দাবি

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিক্ষোভ, মানববন্ধনে কঠোর পদক্ষেপের দাবি
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬


 

আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে কথিত মাদককারবারি যাকাত ও ছালাম ফকিরের বাড়ির সামনে বাইপাস সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

 

উপজেলা যুবদল নেতা মো. তারেক ফকিরের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা মো. বেলাল ফকির, উপজেলা শ্রমিকদল নেতা মো. ইমরান ফকির, বাকাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল আলম ফকির, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শহীদ ফকির, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হালিম ফকির, সমাজসেবক আব্দুর রব ফকির ও মো. নাসির ফকির প্রমুখ।

 

বক্তারা বলেন, মাদককারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা আরও জানান, মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৫ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ