ভোলার চরফ্যাশনে বালুমহালের সীমানা নির্ধারণ করল প্রশাসন

হোম পেজ » লিড নিউজ » ভোলার চরফ্যাশনে বালুমহালের সীমানা নির্ধারণ করল প্রশাসন
মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬


 

ভোলার চরফ্যাশনে নিলামকৃত বালুমহালের সীমানা নির্ধারণ করল প্রশাসন

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন সিকদার চরে পানি উন্নয়ন বোর্ডের দুইটি প্যাকেজে নিলামকৃত বালুমহালের সীমানা নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সংশ্লিষ্ট স্থানে বাঁশ ও লাল পতাকা টানিয়ে এ সীমানা চিহ্নিত করা হয়।

 

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আল-আমিন, দক্ষিণ আইচা ও দুলারহাট থানা পুলিশের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সরেজমিনে সংশ্লিষ্ট ঠিকাদারকে বালুমহাল বুঝিয়ে দেওয়া হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নিলামে যতটুকু বালুমহাল পেয়েছে, তার সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে বালি উত্তোলন করতে দেওয়া হবে না। কেউ অবৈধভাবে বালি উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালি উত্তোলন রোধে প্রশাসনের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:১০:১৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ