সর্বশেষ
কলাপাড়ায় অশ্লীল ছবি ভাইরাল খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত কুয়াকাটায় ঈদ উপলক্ষে সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ মহিপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়াধীন: জেলা ও দায়রা জজ অবৈধ বালু উত্তোলন বাবুগঞ্জে দুই ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা বরগুনায় চীফ হুইপ নুরুল ইসলাম মনি’র তিন দিনের সফর স্থগিত বাবুগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল ‘ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের কথা ভুলে গেছে বিএনপি’ গৌরনদীতে বিএনপি নেতা সরোয়ার আলম বিপ্লবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরনদীতে বিএনপি নেতা সরোয়ার আলম বিপ্লবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিএনপি নেতা সরোয়ার আলম বিপ্লবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার ● ১৫ মার্চ ২০২৬


 

গৌরনদীতে বিএনপি নেতা সরোয়ার আলম বিপ্লবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলায় উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) গৌরনদী উপজেলার তিনবেলা বাংলা ও চাইনিজ রেস্তোরাঁয় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল ইসলাম সেঁন্টু খান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির শরিফ, সদস্যসচিব মো. শফিকুর রহমান শরিফ স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. জহুরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক মো. জুলফিকার, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হিরা রহমান সাদ্দামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী।

 

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১০:৩৫ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ