অপহরণের পর শিশুকে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে গ্রেফতার

হোম » চট্টগ্রাম » অপহরণের পর শিশুকে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে গ্রেফতার
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬


অপহরণের পর শিশুকে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে গ্রেফতারসাগরকন্যা প্রতিবেদক,চট্টগ্রাম

 

চট্টগ্রামের পটিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার রাতে কক্সবাজারের রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন আদিত্য মল্লিক (২১) ও তাঁর বাবা উত্তম মল্লিক (৪৫)। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

 

শনিবার দুপুরে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু অপহরণ ও ধর্ষণ মামলার এ দুই আসামি পটিয়া থানায় দায়ের করা মামলার ১ ও ২ নম্বর এজাহারভুক্ত আসামি। গত বছরের ১১ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।

 

গ্রেফতার এড়াতে তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৩৭ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ