সর্বশেষ
কলাপাড়ায় অশ্লীল ছবি ভাইরাল খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত কুয়াকাটায় ঈদ উপলক্ষে সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ মহিপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়াধীন: জেলা ও দায়রা জজ অবৈধ বালু উত্তোলন বাবুগঞ্জে দুই ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা বরগুনায় চীফ হুইপ নুরুল ইসলাম মনি’র তিন দিনের সফর স্থগিত বাবুগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল ‘ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের কথা ভুলে গেছে বিএনপি’ গৌরনদীতে বিএনপি নেতা সরোয়ার আলম বিপ্লবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাবুগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল ‘ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের কথা ভুলে গেছে বিএনপি’

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল ‘ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের কথা ভুলে গেছে বিএনপি’
রবিবার ● ১৫ মার্চ ২০২৬


 

বাবুগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

 

রবিবার (১৫ মার্চ) বিকেলে বরিশালের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

মাওলানা বাবর বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং শিক্ষা সংস্কার আইন দ্রুত প্রণয়ন করতে হবে। তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ অনেকেই ইনসাফভিত্তিক সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাজপথে নেমেছিলেন। ১২ তারিখের নির্বাচনে নির্বাচিত সংসদের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকলেও সংসদের কার্যক্রমে সে প্রতিফলন দেখা যাচ্ছে না।

 

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে এখনো মানুষের ওপর জুলুম চলছে। চাঁদাবাজি বন্ধ হয়নি, হাটবাজার ইজারার নামে লুটপাট শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সরকারি দলের এমপিদের ঈদ সামগ্রী দেওয়া হয়েছে, অন্যদের দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

 

মাওলানা বাবর বলেন, ১৭ বছর নির্যাতনের পর যারা রক্ত দিয়ে দেশকে মুক্ত করেছেন, দেশের মানুষকে যদি আবার বাধ্য করা হয়, তাহলে মানুষ আবারও সেই পথে হাঁটবে- যা কারও জন্য কল্যাণকর হবে না।

 

রমজানের ফজিলত সম্পর্কে তিনি বলেন, আল্লাহ তায়ালা পবিত্র রমজান মাসে কুরআন নাজিল করেছেন। একজন মুসলমান কুরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানকে বিশ্বাস করতে পারে না।

 

উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল হক অলিদ, জামায়াত নেতা অ্যাডভোকেট রুহুল আমিন খায়ের, সূরা সদস্য ও সাবেক অধ্যক্ষ আব্দুর রব, মাওলানা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ২২:১৪:১৯ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ