আস্ত ছাগল গিলে ফেলল অজগর

হোম পেজ » খুলনা » আস্ত ছাগল গিলে ফেলল অজগর
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬


 

আস্ত ছাগল গিলে ফেলল অজগর

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামে সুন্দরবন থেকে লোকালয়ে এসে একটি অজগর সাপ কৃষকের আস্ত ছাগল গিলে ফেলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন।

 

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা সাপটিকে দেখে আঘাত করলে সেটি অসুস্থ হয়ে পড়ে। পরে সিপিজি সদস্যরা সাপটি উদ্ধার করে বন বিভাগের সহায়তায় সুন্দরবনে ছেড়ে দেন।

 

ক্ষতিগ্রস্ত কৃষক সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার সখের ছাগলটি আস্ত গিলে খেয়েছে। এতে তিনি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন।

 

পূর্ব সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সিপিজি সদস্য সগির সওদাগর বলেন, সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল। পরে বন বিভাগের মাধ্যমে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪০:৫০ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ