গলাচিপায় ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শিশু পলক

হোম » শোক-মৃত্যুবার্ষিকী » গলাচিপায় ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শিশু পলক
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬


 

গলাচিপায় ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শিশু পলক

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছে শিশু পলক। ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করে সে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শিশু পলক গলাচিপা উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন ও সহকারী শিক্ষক তানিয়া বেগমের একমাত্র সন্তান।

 

পলকের অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা।

 

পলকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গলাচিপা প্রেসক্লাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা বিএনপি ও গোলখালী ইউনিয়ন পরিষদ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে গলাচিপা শিক্ষক পরিবার।

 

শোক প্রকাশকারীরা মরহুম শিশুটির আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকাহত বাবা-মাকে এই অপূরণীয় শোক সইবার ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

বাংলাদেশ সময়: ১১:৫৬:১৮




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ