কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬


কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ‘কলাপাড়া সাংবাদিক ক্লাবে’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরের চায়না পার্কে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (সুজন মৃধা), কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. আরিফ শিকদার, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম এবং কলাপাড়া সাংবাদিক ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির সিকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক শান্তুনু হাওলাদার, অর্থ ও দপ্তর সম্পাদক সুরঞ্জিত রায় শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা এবং সদস্য টিংকু রায়, তুষার হাওলাদার, মো. আরিফসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা তাদের বক্তব্যে কলাপাড়া সাংবাদিক ক্লাবসহ সকল সংবাদকর্মীর উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন। পরে কলাপাড়া তথা দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. ইব্রাহিম খলিল।

বাংলাদেশ সময়: ১৩:৫৯:২৫ ● ৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ