বন্ধ শিল্পের সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে চায় সরকার

হোম » জাতীয় » বন্ধ শিল্পের সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে চায় সরকার
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬


 

বন্ধ শিল্পের সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে চায় সরকার

সাগরকন্যা প্রতিবেদক, চট্টগ্রাম

 

বন্ধ ও উৎপাদনে পিছিয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যমান সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে চায় সরকার। এ লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আমিন জুট মিলস ও এশিয়াটিক কটন মিলস পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মিল দুটির অবকাঠামো, উৎপাদন সক্ষমতা ও উন্নয়নের সম্ভাবনা পর্যালোচনা করেন। পরে নো ভিউ গেস্ট হাউসও পরিদর্শন করেন।

 

প্রতিমন্ত্রী বলেন, পাট ও বস্ত্র খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এ সম্ভাবনা কাজে লাগাতে হবে। রাষ্ট্রীয় শিল্পসম্পদের যথাযথ ব্যবহার ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

পরিদর্শনকালে বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৭:০৭ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ