স্বপ্ন পূরণের আহ্বান জানালেন মন্ত্রী জহির উদ্দিন স্বপন

হোম পেজ » বরিশাল » স্বপ্ন পূরণের আহ্বান জানালেন মন্ত্রী জহির উদ্দিন স্বপন
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬


 

স্বপ্ন পূরণের আহ্বান জানালেন মন্ত্রী জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শনিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী এলাকা (বরিশাল-১) ভিত্তিক নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, আমাদের প্রধানমন্ত্রী বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, আমাদের বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হবে। শেখ হাসিনার করুন পরিণতি মাথায় রেখে পথ চলতে হবে। স্বপ্ন পূরণে যদি কোনো বাধা আসে, তা কাটাতে আপনারা সকলের সহযোগিতা চাই।

 

মন্ত্রী আরও বলেন, তিনি একদিকে জনপ্রতিনিধি, অন্যদিকে সরকারের নির্বাহী বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাদের বুঝতে হবে প্রশাসনকে সুরক্ষা দিয়ে কাজ করানোও আমার কাজ। উপজেলা ও থানা প্রশাসনের অভিভাবক হিসেবেও তাদের জন্য কর্ম-উপযোগী পরিবেশ তৈরি করা আমার দায়িত্ব।

 

সভায় জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ন-আহবায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল মোল্লা, এনায়েত হোসেন খান মনুসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং মতবিনিময় করেন।

 

এরপর বিকেল ৫টায় মন্ত্রী স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ও আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতারের পরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি প্রশাসন ও সাংবাদিক সমাজের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৫০ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ