ভারতের সঙ্গে চুক্তি দেশের স্বার্থের বিপরীতে হলে বাতিল করা হবে: নৌপরিবহন মন্ত্রী

হোম পেজ » লিড নিউজ » ভারতের সঙ্গে চুক্তি দেশের স্বার্থের বিপরীতে হলে বাতিল করা হবে: নৌপরিবহন মন্ত্রী
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬


 

ভারতের সঙ্গে চুক্তি দেশের স্বার্থের বিপরীতে হলে বাতিল করা হবে: নৌপরিবহন মন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ভারতের সঙ্গে যে চুক্তিগুলোতে দেশের স্বার্থ নষ্ট হয়েছে বা ন্যায্যতা নিশ্চিত হয়নি, সেগুলো বাতিল করা হবে। তিনি বলেন, সবকিছুর আগে আমাদের বানিজ্য, অর্থনীতি ও সর্বভৌমত্বের প্রাধান্য থাকবে। চুক্তি রক্ষা না গেলে নিয়ম মেনে বাতিল করা হবে। এই প্রক্রিয়া স্বচ্ছতার, জবাবদিহিতার ও দেশের স্বার্থে সম্পন্ন হবে।

 

মন্ত্রী আরও বলেন, মোংলা বন্দরের অনেক সক্ষমতা এখনও কাজে লাগানো হয়নি। তিনি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বন্দরের কার্যক্রম উন্নয়নের গুরুত্বারোপ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. আনিসুর রহমান, পরিচালক (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ, মোংলা পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিবার আলী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:২০ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ