ভিপি নুর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কলাপাড়ায় র‍্যালি ও ইফতার মাহফিল

হোম পেজ » পটুয়াখালী » ভিপি নুর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কলাপাড়ায় র‍্যালি ও ইফতার মাহফিল
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬


 

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কলাপাড়ায় আনন্দ ও মৌন র‍্যালি, ইফতার মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের জাতীয় সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার বাংলাদেশের সভাপতি নুরুল হক নুর দেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ ও মৌন র‍্যালি এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলা ও পৌর গণ অধিকার পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হলরুমে ইফতার মাহফিলে মিলিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আবদুস সালাম ও সম্পাদক গাজী আব্বাস উদ্দিন বাচ্চুসহ দলের নেতাকর্মীরা।

 

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সহসভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দপ্তর সম্পাদক জসিম পারভেজ, সদস্য হাফিজুর রহমান, গোফরান বিশ্বাস পলাশ, মিলন কর্মকার রাজু, সহযোগী সদস্য প্রভাষক চঞ্চল সাহা, গৌতম হালদার, সোলায়মান পিন্টু, মো. ফরিদ উদ্দিন বিপু, ইমরান ফরাজী ও সৈয়দ রাসেল।

 

বক্তারা বলেন, প্রতিমন্ত্রী নুরুল হক নুর পটুয়াখালী জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেন।

 

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির।

বাংলাদেশ সময়: ২২:০৭:৫০ ● ১৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ