গলাচিপায় চায়ের দোকানের পেছনে গাঁজা গাছ উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় চায়ের দোকানের পেছনে গাঁজা গাছ উদ্ধার
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬


 

গলাচিপায় চায়ের দোকানের পেছনে গাঁজা গাছ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় চায়ের দোকানের পেছন থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুর্গম চরকাজল ইউনিয়নের উত্তর ছোট চরকাজল গ্রামে অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করা হয় বলে শুক্রবার রাতে গলাচিপা থানা পুলিশ জানায়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরশিবা পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল উত্তর ছোট চরকাজল গ্রামের আরিফের চায়ের দোকানের পেছনে অভিযান চালায়। এ সময় দোকানের পেছনে রোপণকৃত অবস্থায় তিনটি গাঁজা গাছ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

 

অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে দোকানদার আরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরশিবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল বলেন, আরিফের দোকানের পেছনের পরিত্যক্ত জায়গায় গাঁজা চাষ করা হয়েছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি গাছ জব্দ করেছি। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের বা কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

পুলিশ জানায়, বিষয়টি অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:১৬:০৪ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ