পটুয়াখালীতে ৫১৩ কেন্দ্রে ভোট বৃহস্পতিবার, মাঠে ২৬ প্লাটুন সেনা

হোম » লিড নিউজ » পটুয়াখালীতে ৫১৩ কেন্দ্রে ভোট বৃহস্পতিবার, মাঠে ২৬ প্লাটুন সেনা
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬


 

ভোটগ্রহণের উপযোগী করতে কেন্দ্রগুলো ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে।

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের ৫১৩টি ভোটকেন্দ্রের ২ হাজার ৫৩৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৪ লাখ ৯৭ হাজার ৮৭৪ জন ভোটার। বুধবার সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের সরঞ্জাম পৌঁছানো শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

ভোটারদের স্বাচ্ছন্দ্যে আগমন ও ভোটগ্রহণের উপযোগী করতে কেন্দ্রগুলো ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে। সহকারী রিটার্নিং কর্মকর্তারা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করছেন। নির্বাচন কমিশন থেকে আসা ব্যালট বাক্সসহ ভোটগ্রহণের আনুষঙ্গিক সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। ভোটের দু’দিন আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এদিকে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে ২৬ প্লাটুন সেনাবাহিনী, ৭ প্লাটুন বিজিবি এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য। পাশাপাশি র‌্যাবের ৬টি আলাদা টহল টিম দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ সময়: ১৭:২৮:০৩ ● ১২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ