সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

হুমকির অভিযোগ তুলে বাগেরহাট-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শিপন

হোম » খুলনা » হুমকির অভিযোগ তুলে বাগেরহাট-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শিপন
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬


 

হুমকির অভিযোগ তুলে বাগেরহাট-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শিপন

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট 

নিজের ও নেতাকর্মীদের জীবনের শঙ্কার কথা উল্লেখ করে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

 

কাজী খায়রুজ্জামান শিপন বলেন, কয়েকদিন ধরে তাকে ও তার নেতাকর্মীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বিদেশি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মজিদ জব্বারকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি। এসব কারণে নির্বাচনে থাকলে নিজের ও নেতাকর্মীদের জীবনের ঝুঁকি রয়েছে উল্লেখ করে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান।

 

তিনি আরও বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য হুমকি-ধামকি অব্যাহত রয়েছে। জামায়াত প্রার্থীর কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। তার দাবি, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসন সহযোগিতার চেষ্টা করলেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থায় প্রত্যন্ত এলাকায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন শিপন।

 

এর আগে রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মুঠোফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ এনে তিনি মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

 

দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায় গত ২১ জানুয়ারি কাজী খায়রুজ্জামান শিপনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

 

বাগেরহাট-৪ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন- বিএনপির সোমনাথ দে, জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওমর ফারুক নূরী, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর আব্দুল লতিফ খান।

বাংলাদেশ সময়: ১৬:২৬:৪০ ● ১৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ