
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশক ও সম্পাদক এবং গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এম জহির উদ্দিন স্বপন সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন এবং পৌর জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনার মাধ্যমে এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হবে।