পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসাপ্রতিষ্ঠান

হোম » পিরোজপুর » পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসাপ্রতিষ্ঠান
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬


 

পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসাপ্রতিষ্ঠান

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুর শহরের পুরাতন কাপড়িয়াপট্টি সড়কে আগুনে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে।

 

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স জাহাঙ্গীর টেইলার্স অ্যান্ড ফেব্রিকস, জয় টি স্টোর, পিরোজপুর হার্ডওয়্যার স্টোর, আয়শা স্টোর, আকন সাইকেল ও মাসুদ অ্যান্ড ব্রাদার্স।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা, জাহাঙ্গীর টেইলার্স অ্যান্ড ফেব্রিকস ও জয় টি স্টোরের দিক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে, আগুনে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৪৯ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ