
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার ১৪৫ নম্বর চর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শাহনাজ বেগম ফোরকেত স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান ও ক্রীড়ায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় চর বাঁশবাড়িয়া ১৪৫ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক তরিকুল ইসলাম সাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিটলারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোসা. মরিয়ম পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ইন্সট্রাক্টর, উপজেলা প্রাইমারি অ্যাডুকেশন ট্রেনিং সেন্টার (ইউপিইটিসি) মোঃ মনিরুল ইসলাম, জমি দাতা আলাউদ্দিন হাওলাদার, সাবেক শিক্ষক শাহ আলম হাওলাদার, ইউপি সদস্য হেল্লাল উদ্দিন, সমাজসেবক মামুন হাওলাদার ও তপু হাওলাদার, ভোলার মনপুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান (রাসেল) হাওলাদার, ব্যবসায়ী মো. শাহ জাহান বেপাড়ী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেম রাড়ী ও শফিকুল ইসলাম হাওলাদার, গ্রাম পুলিশ দুলাল চৌকিদার, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল জলিল হাওলাদার এবং জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা মো. কাওসার আলম। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. রাফি। ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথিদের মধ্যে পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়।