পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামীকাল আসছেন ইসলামী আন্দোলনের আমীর

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামীকাল আসছেন ইসলামী আন্দোলনের আমীর
বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬


 

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামীকাল আসছেন ইসলামী আন্দোলনের আমীর

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আগামীকাল শুক্রবার আসছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে তিনি বিকাল ৩টায় শহীদ মোস্তফা খেলার মাঠে একটি গুরুত্বপূর্ণ জনসভায় বক্তব্য দিবেন।

 

এসময় হাতপাখা প্রতীকের পক্ষে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করবেন বলেও দলীয় সূত্রে জানানো হয়েছে। এছাড়াও মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ ডাঃ রুস্তম আলী ফরাজী জনসভায় অংশগ্রহণ করবেন। তিনি এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামী আদর্শে রাষ্ট্র পরিচালনার লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরবেন।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন জানান, পীর সাহেব চরমোনাই-এর আগমনে আমরা আনন্দিত। শুক্রবারের জনসভা সফল করার জন্য নেতা-কর্মীরা সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, জনসভাকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা সফল করতে সর্বস্তরের জনগণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৯ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ