সর্বশেষ
কলাপাড়ায় প্রিয় পোষ্য ‘স্যান্ডি’র স্মরণে ৫০০ পথ কুকুরকে খাবার বিতরণ গলাচিপায় ঝড়ে ঘর বিধ্বস্ত, পলিথিনের ছাউনিতে সন্তানদের নিয়ে শিপ্রা রানীর বেঁচে থাকার লড়াই মেহেন্দিগঞ্জে খাল পুনঃখননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তালতলীতে কাবিখা প্রকল্পে ভেকু দিয়ে রাস্তা নির্মাণ, চাল বিক্রির অভিযোগে ইউপি সদস্যের স্বীকারোক্তি সংবাদ সম্মেলনে অভিযোগ মায়ের কলাপাড়া লামিয়া হত্যা: ‘১০ লাখ টাকায় আসামি বাদ’ ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকের ঢল, করমজলে সর্বাধিক ভিড় বাবুগঞ্জে আ.লীগ নেতাকে চেয়ারম্যান প্রার্থী চেয়ে শ্রমিকদল নেতার পোস্টে তোলপাড় কুয়াকাটায় পর্যটন সেবার উন্নয়নে একদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকিটিং কোর্সের উদ্বোধন

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকিটিং কোর্সের উদ্বোধন
বুধবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৬


 

কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকিটিং কোর্সের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সম্পূর্ণ সরকারি খরচে তিন মাস মেয়াদি ফ্রি হোটেল ম্যানেজমেন্ট, ই-টিকিটিং ও রিজার্ভেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও)-এর নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান সাইদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, সিকদার রিসোর্টের জেনারেল ম্যানেজার মো. আনোয়ার-উল আজিম, হোটেল সি ক্রাউনের ম্যানেজার মো. আবুল কালাম, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বী এবং কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসাইন আমীর। এছাড়া কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, পর্যটনসমৃদ্ধ কুয়াকাটায় দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে মো. মোতালেব শরীফ বলেন, হোটেল ও পর্যটন খাতে দক্ষ জনবল ছাড়া মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও) (রেজি. নং–৬৬৩/১৯)-এর বাস্তবায়নে প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থীরা, হোটেল ও পর্যটন খাত সংশ্লিষ্টরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:৪২:৩৫ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ