গৌরনদীতে সেনা অভিযানে ইয়াবা কারবারি আটক

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে সেনা অভিযানে ইয়াবা কারবারি আটক
সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬


গৌরনদীতে সেনা অভিযানে ইয়াবা কারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ইয়াবা বিক্রির সময় ফারুক উকিল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চাঁদশি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অভিযানে নেতৃত্ব দেয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ফারুক উকিল দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিল। তিন মাস আগে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়ে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা নিতে গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, মাদক ও অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:০৮:২৮ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ