বরগুনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

হোম পেজ » বরগুনা » বরগুনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬


বরগুনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
কর্মসূচি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) শেষ বিকেলে বরগুনা জেলার বামনা উপজেলার বলইবুনিয় থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্রলীগ নেতা নাফিউল ইসলাম সিনহা মোঃ নাসির উদ্দিনের ছেলে। তিনি বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাইঠা, পুলিশ লাইন সড়কে বসবাস করতেন।

জানা যায়, বরগুনা জেলা গোয়েন্দা শাখার এসআই বিকাশ কর্মকার, এএসআই ইউসুফ ও সঙ্গীয় অফিসার সমন্বয়ে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তিনি বরগুনা সদর থানার একটি মামলার এজাহার ভুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায় ওই নেতা চলতি মাসের গত ২৬ জানুয়ারিসহ  বিভিন্ন সময়ে বরগুনা পৌরসভার বিভিন্ন এলাকায় সরকারবিরোধী লিফলেট বিতরণ, ঝটিকা মিছিল, মশাল মিছিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জন্মদিন পালন এবং ‘নো বোট, নো ভোট‌‘ সংক্রান্ত লিফলেট বিতরণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল।
এছাড়া এসব কর্মকান্ডে তার প্রধান সমন্বয়কের ভূমিকা ছিল।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, সিনহার বিরুদ্ধে বরগুনা থানায় মামলা রয়েছে। তাকে সোমবার আদালতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৫৪ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ