সর্বশেষ
কলাপাড়ায় অশ্লীল ভিডিও ভাইরাল খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত কুয়াকাটায় ঈদ উপলক্ষে সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ মহিপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়াধীন: জেলা ও দায়রা জজ অবৈধ বালু উত্তোলন বাবুগঞ্জে দুই ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা বরগুনায় চীফ হুইপ নুরুল ইসলাম মনি’র তিন দিনের সফর স্থগিত বাবুগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল ‘ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের কথা ভুলে গেছে বিএনপি’ গৌরনদীতে বিএনপি নেতা সরোয়ার আলম বিপ্লবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমতলীতে গাছ থেকে পড়ে যুবক নিহত

হোম পেজ » বরগুনা » আমতলীতে গাছ থেকে পড়ে যুবক নিহত
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলী উপজেলায় রেইন্টি গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পাতাকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাখম হাওলাদার (২৮) নামে ওই নিহত যুবক দিনমজুরের কাজ করতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাতাকাটা গ্রামের গাছ ব্যবসায়ী লিটন গাজী ওই গ্রামের অশোক সজ্জনের কাছ থেকে রেইন্টি গাছ কিনে কাটছিলেন। মঙ্গলবার বিকেলে গাছের ডাল কাটতে ওঠার সময় মাখম হাওলাদার ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, মাখম হাওলাদারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:০৯:৩৪ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ