সর্বশেষ
কলাপাড়ায় অশ্লীল ভিডিও ভাইরাল খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত কুয়াকাটায় ঈদ উপলক্ষে সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ মহিপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়াধীন: জেলা ও দায়রা জজ অবৈধ বালু উত্তোলন বাবুগঞ্জে দুই ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা বরগুনায় চীফ হুইপ নুরুল ইসলাম মনি’র তিন দিনের সফর স্থগিত বাবুগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল ‘ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের কথা ভুলে গেছে বিএনপি’ গৌরনদীতে বিএনপি নেতা সরোয়ার আলম বিপ্লবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইন্দুরকানীতে কোডেকের সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীতে কোডেকের সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 

ইন্দুরকানীতে কোডেকের সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর) 

পিরোজপুরের ইন্দুরকানীতে কোডেকের সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে কোডেকের ‘এনগেজ’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রুপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু।

সভায় উপস্থিত ছিলেন কোডেক এনগেজ প্রকল্পের টেকনিক্যাল অফিসার কাজী ফেরদৌস এবং উপজেলা প্রকল্প অফিসার প্রসান্ত কুমারসহ উপজেলা কমিটির সদস্যরা। সভায় সুশীল সমাজ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে। অধিকার সচেতনতার মাধ্যমে সমাজ ও এলাকার উন্নয়নে কার্যকর পরিবর্তন আনতে নিয়মিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এসময় মানবাধিকার রক্ষা ও সামাজিক উন্নয়নে সুশীল সমাজ কমিটির ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে উপস্থিত সদস্যদের অবহিত করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৩৭:২০ ● ১৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ