সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

বরগুনায় প্রবাসীর বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি, আহত নারী হাসপাতালে

হোম » বরগুনা » বরগুনায় প্রবাসীর বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি, আহত নারী হাসপাতালে
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা সদর উপজেলায় প্রবাসীর বাড়িসহ দুটি বাড়িতে পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এক নারী গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল মোট ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা সদর পৌর এলাকার আমতলার পাড়ে প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে একাই থাকা মিজানুর রহমানের স্ত্রী মনিরা সুলতানাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা স্টিলের আলমারি ভেঙে ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নেয়।

ডাকাতি চলাকালে বাধা দিলে মনিরা সুলতানার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এছাড়া হাতের আংটি খুলতে দেরি হওয়ায় তার আঙুলেও আঘাত করা হয়। পরে সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরা সুলতানা জানান, ডাকাতির সময় ঘরে তিনি একাই ছিলেন।

এদিকে, একই রাতে বরগুনা সদর উপজেলার বদরখালি ইউনিয়নের কুমড়াখালি গ্রামে দীপক হাওলাদারের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে জিম্মি করে মারধর করে। পরে তারা ৮ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীমসহ পুলিশের একাধিক টিম দুটি ঘটনার স্থান পরিদর্শন করেন। ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে ওসি আব্দুল আলীম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১৬:৩২ ● ৩৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ