বিজয়ের পথে ৬ ডিসেম্বর ভারতের স্বীকৃতি ও বাংলাদেশের রাষ্ট্রজন্ম

হোম পেজ » মুক্তিযুদ্ধ » বিজয়ের পথে ৬ ডিসেম্বর ভারতের স্বীকৃতি ও বাংলাদেশের রাষ্ট্রজন্ম
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫


 

প্রতীকী চিত্রটি সংগৃহীত

মো. মহসীন খান

ডিসেম্বর বাঙালির জীবনে অহংকারের মাস। দিকে দিকে উড়তে থাকে বিজয় পতাকা। মহান বিজয়ের মাসে একে একে মুক্ত হয় শত্রু কবলিত গ্রাম, শহর ও বন্দর। প্রতিদিন নতুন নতুন মুক্ত এলাকায় উড়ে আসে স্বাধীনতার আনন্দ।

আজ ৬ ডিসেম্বর, শনিবার, ইতিহাসের এক যুগান্তকারী দিন। একাত্তরের এই দিনে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভারতের এই পদক্ষেপ বিশ্ব দরবারে নতুন রাষ্ট্র ‘বাংলাদেশ’-এর অভ্যুদয় ঘটায়। ইসলামাবাদের সরকার চমকে পড়ে। সাড়ে সাত কোটি বাঙালিকে ধ্বংস করার জন্য যে কামানের গোলা ছুঁড়েছিল, সেই আগুনই নতুন রাষ্ট্রের জন্ম দেয়।

ভারত সেই সময়ে বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি দেয় যখন পাক হানাদার বাহিনী যুদ্ধের মাঠে ও কূটনৈতিক পর্যায়ে সর্বশক্তি প্রয়োগ করেও পরাজিত হচ্ছিল। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ৬ ডিসেম্বর সংসদে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন।

এ স্বীকৃতি মুক্তিযুদ্ধের লড়াইকে আন্তর্জাতিক বৈধতা প্রদান করে। তা শুধু আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ নয়, মাঠে লড়াইরত লাখ লাখ মুক্তিসেনার মনোবলও কয়েকগুণ বাড়িয়ে দেয়। সারাদেশে আনন্দ-উল্লাসের ঢেউ বয়ে যায়- শহর, গ্রাম, বন্দর এবং মুক্তিযোদ্ধাদের ক্যাম্পগুলোতে।

এদিন পাকিস্তানি হানাদার বাহিনীর বিমান তৎপরতাও বিধ্বস্ত হয়। বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের প্রচেষ্টায় বাংলার আকাশ স্বাধীন হয়।

বাংলাদেশ সময়: ৫:৩৩:৩৭ ● ১৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ