কালকিনিতে দুর্গাপূজার মণ্ডপে মিরাজ হাওলাদারের অনুদান

হোম » ঢাকা » কালকিনিতে দুর্গাপূজার মণ্ডপে মিরাজ হাওলাদারের অনুদান
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬


 

কালকিনিতে দুর্গাপূজার মণ্ডপে মিরাজ হাওলাদারের অনুদান

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে অনুদান দিয়েছেন সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, শিল্পপতি ও দুবাইপ্রবাসী মো. মিরাজ হাওলাদার।

 

রবিবার রাতে তাঁর পক্ষে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদান তুলে দেন তাঁর ভাই বেলায়েত মৃধা ও ভাগিনা তৌহিদ কাজী।

 

মুঠোফোনে মিরাজ হাওলাদার বলেন, ‘দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও পূজামণ্ডপের আয়োজনে সহযোগিতার অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়েছে। আগেও আমি জনগণের পাশে ছিলাম। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সবার দোয়া ও ভালোবাসায় জয়ী হলে ধর্ম-বর্ণনির্বিশেষে এভাবেই সবার পাশে থাকব।’

 

এ সময় কালিগঞ্জ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরিপদ দাস, মিয়ারহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অনুদান পেয়ে দুর্গাপূজার আনন্দ আরও বেড়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট পূজামণ্ডপের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ৭:৩৭:৩৯ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ