ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের অনুভূতি

হোম পেজ » লিড নিউজ » ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের অনুভূতি
শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫


ভূকম্প। সংগৃহীত ছবি

সাগরকন্যা ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার কাছাকাছি।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। সবাইকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হচ্ছে।

আফটারশকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটারশকের আশঙ্কা থাকতে পারে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো আশঙ্কা দেখা যায়নি।

সূত্র অনুযায়ী এর আগে চলতি বছরের ৫ মার্চ রাজধানী ঢাকায় ৫ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প হয়েছিল। তারও আগে ২৮ মে গভীর রাতে ভারতের মণিপুরের মোইরাং এলাকার কাছে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সেসময় দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ ঢাকায় হালকা কম্পন অনুভূত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০:৫০:১৬ ● ২০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ