তালতলীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

হোম » রাজনীতি » তালতলীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬


 

তালতলীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার তালতলীতে পৃথক অভিযানে জেলা যুবলীগের এক নেতা ও ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার দুজন হলেন বরগুনা জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন নয়ন বেপারী এবং উপজেলার জাকির তবক গ্রামের জয়নাল শিকদারের ছেলে মো. রাজু।

 

পুলিশ জানায়, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বিএনপির নেতাকর্মীদের মারধরের ঘটনায় করা মামলায় নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার এজাহারে তাকে ২০ নম্বর আসামি করা হয়েছে।

 

অপরদিকে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রলীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মীকেও গ্রেপ্তার করা হয়।’

 

গ্রেপ্তার দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৫৯ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ