সর্বশেষ
ভ্রাম্যমান আদালতের অভিযান বাবুগঞ্জে দোকানপাট বন্ধ করে উধাউ দোকানীরা অতিষ্ঠ এলাকাবাসী কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচারে পরিবার আহত কলাপাড়ায় চিকিৎসা শেষে ঘরে ফিরে সর্বনাশ, খোয়া গেল টাকা ও স্বর্ণালংকার তালতলীতে মৎস্যখাতে অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ে সাংবাদিক কর্মশালা চিকিৎসকের বিচার দাবি তালতলীতে ভুল চিকিৎসায় প্রসূতি-নবজাতকের জীবনসংকটে গাছ কেটে নেওয়ার অভিযোগ বিচারের চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন গলাচিপার ফিরোজা বেগম সাগরে ডাকাতি বন্ধে চূড়ান্ত হুঁশিয়ারি মাছ আহরণ বন্ধের ঘোষণা পাথরঘাটার জেলেদের গৌরনদীতে লন্ডনপ্রবাসী বিএনপি নেতার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মির্জাগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ
বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫


মির্জাগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী দারুসুন্নাত ফাজিল মাদ্রাসার এতিমখানায় শতাধিক এতিম শিক্ষার্থীকে খাতা ও কলম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আবুল বাশার মোখলেচের নেতৃত্বে বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক মোঃ মাইনুল ইসলাম শাহীন, যুগ্ম-আহ্বায়ক মোঃ আবুল খায়ের মৃধা, যুগ্ম-আহ্বায়ক মোঃ নাজমুল মৃধা, যুগ্ম-আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম।

উপজেলা ছাত্রদল সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ সাব্বির ফরাজী এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান হোসেনও উপস্থিত ছিলেন।

মাদ্রাসার শিক্ষকবৃন্দ অনুষ্ঠানস্থলে ছিলেন এবং বিতরণ কার্যক্রমে সহায়তা করেন।

বিতরণ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল এতিম শিক্ষার্থীদের পড়ালেখায় সহায়তা করা। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৯:২৬:৪৫ ● ১৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ