গৌরনদীতে আগুনে গোয়ালঘর পুড়ে গাভীন গরু-ছাগল ও ৩০ হাঁসের মৃত্যু

হোম » বরিশাল » গৌরনদীতে আগুনে গোয়ালঘর পুড়ে গাভীন গরু-ছাগল ও ৩০ হাঁসের মৃত্যু
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি গাভীন গরু, দুটি ছাগল ও ৩০টি বেলজিয়ান হাঁস পুড়ে মারা গেছে। এ সময় গোয়ালঘরটিও সম্পূর্ণ পুড়ে যায়।

 

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় কেরামত মাঝির গোয়ালঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে কেরামত মাঝির ভাইয়ের ছেলে অপু বিষয়টি দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

 

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে গোয়ালঘরে থাকা একটি গাভীন গরু, দুটি ছাগল ও ৩০টি বেলজিয়ান হাঁস পুড়ে মারা যায়।

 

অগ্নিকাণ্ডে গোয়ালঘর ও গৃহপালিত প্রাণী পুড়ে যাওয়ায় কেরামত মাঝির পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ঘটনার খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুনের সূত্রপাত এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২:৪৪:৪০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ