খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল

হোম » রাজনীতি » খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬


 

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল করেছেন উপজেলা যুবদলের নেতা-কর্মীরা। মিছিল শেষে আয়োজিত আলোচনা সভায় নতুন কমিটির সভাপতি শেখ নাজিমুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনসহ কমিটির সব নেতাকে অভিনন্দন জানানো হয়।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কয়রা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

 

পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মোতাসিম বিল্লাহ।

 

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মাওলানা গোলাম মোস্তফা, মহররম ফকির, নাজমুল হুদা, যুবদল নেতা ডিএম জাহিদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, মো. রফিক, মোস্তাফিজুর রহমান রাজু, আওছাফুর রহমান, কামরুজ্জামান টুকু, হেলাল উদ্দিন ও ইব্রাহিম সানা।

 

এ ছাড়া শ্রমিক দল নেতা আবদুর রউফ ও এম এ করিম, জাসাস নেতা ডা. আমিনুল ইসলাম এবং ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, মামুন বিল্লাহ ও সুমনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:১০:০২ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ