আমতলী থানার ওসির পারফরম্যান্সে আগস্টে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ

হোম » বরগুনা » আমতলী থানার ওসির পারফরম্যান্সে আগস্টে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৬


 

আমতলী থানার ওসির পারফরম্যান্সে আগস্টে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

 

রবিবার (২০ সেপ্টেম্বর) বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএমের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার, জনসেবা ও সামগ্রিক কর্মমূল্যায়নের ভিত্তিতে আমতলী থানার ওসিকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত ও সম্মানিত করা হয়।

 

একই সভায় আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), উপপরিদর্শক (এসআই) আল মামুন হাওলাদার জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন সিকদার, এএসআই হাসিবুল হাসান সোহেল ও এএসআই মাইনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

 

পুরস্কারপ্রাপ্ত ওসি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এ অর্জন তাঁর একার নয়। থানা এলাকার জনগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও থানার সব পুলিশ সদস্যের পরিশ্রম ও সহযোগিতার ফলেই এ স্বীকৃতি এসেছে। তাঁর ওপর আস্থা রাখা এবং সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

 

তিনি আরও বলেন, এ স্বীকৃতি তাঁর ও তাঁর টিমের দায়িত্ববোধ এবং জবাবদিহিতা আরও বাড়িয়েছে। ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনের পাশাপাশি জনগণকে সেবা দিতে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে চান।

বাংলাদেশ সময়: ১৯:০৩:৩৯ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ