সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

বাউফলে শিক্ষার্থী কুপিয়ে জখম: প্রধান আসামি গ্রেফতার

হোম » পটুয়াখালী » বাউফলে শিক্ষার্থী কুপিয়ে জখম: প্রধান আসামি গ্রেফতার
শনিবার ● ১ নভেম্বর ২০২৫


পটুয়াখালীর বাউফলে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় প্রধান আসামি আল আমিন চকিদার (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন থানা রোডের জমজম হোটেল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুরুতর আহত শিক্ষার্থী রেদায়েন ইসলাম (১৫) মদনপুরা ইউনিয়নের নুর আলম চৌকিদারের ছেলে এবং আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় রেদায়েনের মা শাহানাজ পারভীন বাদী হয়ে ২৩ অক্টোবর চারজনের নাম উল্লেখ করে বাউফল থানায় মামলা করেছেন।

র‍্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাশেদ আহসান ও ভোলা র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে যৌথ এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ অক্টোবর বিকেলে মদনপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য বেল্লাল চৌকিদারের বাড়িতে শিশুদের খেলাধুলা নিয়ে কথা কাটাকাটির জেরে উত্তেজনা দেখা দেয়। রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আল আমিন চকিদারের নেতৃত্বে রেদায়েনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, মামলার পর থেকে প্রধান আসামিকে ধরতে অভিযান চলছিল। র‍্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১০:৪৭:২৭ ● ২৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ