সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

হোম » লিড নিউজ » মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

আজ মধ্যরাত থেকে পটুয়াখালী সহ দেশের সব সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকারের উপর ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য বিভাগ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিষেধাজ্ঞা চলাকালে ১০ ইঞ্চির ছোট জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ। আগামীকাল ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আইন অমান্য করলে একজনকে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সাগরকন্যাকে জানান, জাটকা রক্ষার জন্য জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশ সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান চলবে। তিনি আরও বলেন, জাটকার অবরোধ সফল করতে সব ধরনের তৎপরতা নেওয়া হবে।

জেলা মৎস্য অফিস জানায়, এই ৮ মাসের অবরোধকালীন জেলার নিবন্ধিত ৮৯ হাজার জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪ মাসে মাসে ৪০ কেজি করে চাল প্রদান করা হবে।

এদিকে, জাটকা বিপনন কার্যক্রম সচল রাখতে পুরাতন সিন্ডিকেটটি সক্রিয় হবার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১২:০১:১৭ ● ২১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ