সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

ইন্দুরকানীতে ইলিশ শিকারে ২ জেলের জেল-জরিমানা

হোম » পিরোজপুর » ইন্দুরকানীতে ইলিশ শিকারে ২ জেলের জেল-জরিমানা
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫


ইন্দুরকানীতে ইলিশ শিকারে ২ জেলের জেল ও জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে দুই জেলেকে আটক করে জরিমানা ও জেল দেওয়া হয়েছে। সোমবার রাতে উপজেলার বলেশ্বর নদীতে পাড়েরহাট ইউনিয়নের লাহুরী চরগাজীপুর এলাকায় অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ।

অভিযানে ৮০০ মিটার নিষিদ্ধ জালসহ মো. লিয়াকত আলী ও হাফিজুল খানকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্টে লিয়াকত আলীকে ৩০ দিনের কারাদণ্ড ও অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং হাফিজুল খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হাফিজুল জরিমানা পরিশোধ করে মুক্তি পান, কিন্তু লিয়াকত আলী টাকা না দেওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান আরও কঠোরভাবে অব্যাহত থাকবে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসকে/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৩১ ● ২৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ