নেছারাবাদে দোকানে অগ্নিসংযোগের চেষ্টা, অল্পের জন্য রক্ষা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে দোকানে অগ্নিসংযোগের চেষ্টা, অল্পের জন্য রক্ষা
রবিবার ● ১ মার্চ ২০২৬


দোকানে অগ্নিসংযোগের চেষ্টা, অল্পের জন্য রক্ষা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে একটি চায়ের দোকানে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) ভোরে স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শামসু ব্রিজ সংলগ্ন শামসুল হকের দোকানে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা দোকানের দক্ষিণ পাশে থাকা কেরাম বোর্ডের ওপর প্লাস্টিক ও শুকনো কাপড় রেখে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শামসুল হক দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় দোকানটি।

শামসুল হক বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার দোকানে আগুন দেওয়ার চেষ্টা করেছে। কেরাম বোর্ডের ওপর প্লাস্টিক ও শুকনো কাপড় রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ছড়িয়ে পড়লে পুরো দোকান ও ভেতরে থাকা ফ্রিজসহ মালামাল পুড়ে যেত বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দেখানো হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তিনি আইনগত সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন, অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৩:০৩:৫৯ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ