ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান যুবদল নেতার

হোম পেজ » বরিশাল » ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান যুবদল নেতার
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫


ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান যুবদল নেতার

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচএম তসলিম উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করতে হবে। বুধবার (১৫ অক্টোবর) মাধবপাশা ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

তসলিম উদ্দিন বলেন, ধানের শীষ মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতার প্রতীক। একদলীয় শাসনের দশকগুলোতে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি এ অন্ধকার দূর করতে পারে। তিনি আরও বলেন, ধানের শীষের মূল প্রান হলো ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। ষড়যন্ত্র যতই হোক, ৩১ দফা বাস্তবায়নে সবাই কাজ করবে। মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোই এখন মূল দায়িত্ব।

কর্মশালায় বক্তারা ৩১ দফার তাৎপর্য তুলে ধরে বলেন, এটি বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহিতা, দুর্নীতির অবসান এবং জনগণের অংশগ্রহণমূলক শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ। মাধবপাশা ইউনিয়ন যুবদলের আহবায়ক আতিকুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা যুবদলের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, সহ সভাপতি সালাউদ্দিন নাহিদ, জাকির হোসেন ফকির, মাসুদ হোসেন মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন বাচ্চু প্রমুখ।

দিনব্যাপী মাধবপাশা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোটের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫২:৪৪ ● ২৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ